অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

সর্বজনীন পেনশন: আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের চার শ্রেণির আনুমানিক প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালুকরা হচ্ছে সর্বজনীন পেনশনব্যবস্থা।

বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায়আনতে এবং নিম্ন আয় অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশনব্যবস্থা(স্কিম) চালু করছে সরকার।

চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশনব্যবস্থার যাত্রা শুরু হচ্ছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা সমতা।

প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিমবেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য।

পেনশনব্যবস্থা পরিচালনা বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রাপ্ত সংস্থা অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে গতকাল বুধবার। ওয়েবসাইটের ঠিকানা www.upension.gov.bd

বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।ওয়েব সাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩, সকাল ১০টায় পেনশন পদ্ধতি উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দেশেবিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন আজ থেকেই।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।