অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

তীব্র যানজট, তিন দিন ছুটি শেষে স্বরূপে রাজধানী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

টানা তিন দিনের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্ম দিবসে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। আজ রবিবার (১লা অক্টোবর) সকাল ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ী, বিজয় সরণি, ফার্মগেট এবং মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজার এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

গত বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল সরকারি ছুটি। এরসঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে ঘুরতে গেছেন। তাই এই সময়টাতে ঢাকা বেশ ফাঁকাই ছিল। তিন দিনের টানা ছুটির পর আজ রবিবার ছিল প্রথম কর্মদিবস। এদিন সকাল ৮টার আগে পরে ঢাকার রাস্তায় পাবলিক বাস কম ছিল। সাধারণ যাত্রীরা পরেছে চরম বিপাকে। গাড়ি কম আর অতিরিক্ত যাত্রীর চাপে, বাস গুলোতে ছিল অসহনীয় গাদাগাদি।

বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। যানজটে দীর্ঘ সময় গাড়িতে বসে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, তিন দিন ছুটি থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই কর্মস্থলে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ি একসঙ্গে বের হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বিমানবন্দরগামী আসাদগেট, খামার বাড়ি, ফার্মগেট ও বিজয় সরণির দিকে। সকাল থেকেই এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেক সময়। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।