অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন খুরশীদ আলম ও হাবিবুর রহমান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোঃ খুরশীদ আলম ও ড. মোঃ হাবিবুর রহমান। দুই শূন্য পদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।

খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।

আরও পরুন…

ডলার রেখে সাড়ে ৬ হাজার কোটি টাকা নিলো ১২টি ব্যাংক

এখন দু’জনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।

আরও পরুন…

ব্যাংকের এমডি হতে বাংলাদেশ ব্যাংক কঠিন নিয়ম বেঁধে দিলো

উল্লেখ্য, ২রা ফেব্রুয়ারি একেএম সাজেদুর রহমান খান এবং ২৩শে ফেব্রুয়ারি আবু ফরাহ মোঃ নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দু’টি পদ খালি হয়। আবু ফরাহ মোঃ নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।