দেশের থানাগুলির কার্যক্রম ধাপে ধাপে শুরু হচ্ছে, জানা গেছে দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯ টির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।যা শতাংশের দিক দিয়ে ৯৪ শতাংশ। এর মধ্যে মধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০ টি থানার মধ্যে ৯৭ টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২ টি থানার কার্যক্রম চালু হয়েছে।
গতকাল রবিবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রবিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯ টি থানার কার্যক্রম চালু হয়েছে।যা শতাংশের দিক দিয়ে ৯৪ শতাংশ। মেট্রোপলিটনের ১১০ টি থানার মধ্যে ৯৭ টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২ টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
উল্লেখ্য সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালানোর পর বহু প্রাণহানি ঘটে। এরপর জনরোষের শিকার হয়ে অনেক পুলিশ সদস্যও প্রাণ হারান। থানা ভবনগুলোতে হামলা চালানো হয়। এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন, যার ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে গতকাল রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত বলেছেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব। ঐ তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে।