অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বিএনপির যুব সমাবেশ চলছে ঢাকায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ করছে বিএনপি। আজ সোমবার (১৬ই অক্টোবর) বেলা গড়ানোর পর থেকেই মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা বলছেন, হামলা, মামলা যতই হোক দাবি আদায়ের আন্দোলনে পিছপা হবেন না তারা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হয়েছেন শত শত নেতাকর্মীরা।

নির্দলীয় নিরপেক্ষ সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নানা ইস্যুতে গত বছরের আগস্ট থেকে রাজপথে বিএনপি। প্রায় এক বছর পর জুলাইয়ে এসে সরকার পতনের একদফা দাবিতে চূড়ান্ত কর্মসূচি পালন শুরু করে দলটি। কয়েক ধাপে সমাবেশ, পদযাত্রা, রোডমার্চ করে তারা।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হয়ে স্লোগানে মুখর করে তুলেছেন নেতাকর্মীরা। তারা বলছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।