আবারও বাড়লো সোনার দাম, সোনা যেন পাগলা ঘোড়া হয়ে যাচ্ছে। একদিনের ব্যবধানে ভরিতে ১,৭৫০ টাকা দাম বাড়িয়ে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড ।
আজ সোমবার (৮ই এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে আগামীকাল মঙ্গলবার (৯ই এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১,১৭,৫৭৩টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১,১২,২০৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬,২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০,১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণ ১,৭৫০ টাকা বাড়িয়ে ১,১৫ ,৮২৪ টাকা নির্ধারণ করেছিলো বাজুস। ২১ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম১,১০,৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৯৪,৭৭০ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরিস্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো ৭৮৯৬৫ টাকা, যা ৭ই এপ্রিল থেকে কার্যকর হয়ে ছিলো।
এ নিয়ে চলতি বছর ৭ম বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। গত বছর দাম সমন্বয় করা হয়ে ছিলো ২৯ বার।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপারদাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরিরূপার দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১,২৮৩ টাকা নির্ধারণকরা হয়েছে।