শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের টাকা বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮২ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৪১১। এর ৪৬.৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.০৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৫৯ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।