অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

বিপিএলে থাকবে না কুমিল্লা রাজস্ব ভাগাভাগি না হলে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এ বছরের বিপিএল শুরু ১৯শে জানুয়ারি। তার আগেই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবারের চ্যাম্পিয়নদের মালিক নাফিসা কামাল বলেছেন, রাজস্ব ভাগাভাগি না হলে বিপিএলের আগামী আসর থেকে নিজেদের সরিয়ে নেবেন তারা।

নাফিসা কামাল স্পষ্ট করেই বলেছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল বর্তমানে যে কাঠামো মেনে চলছে, তাতে টুর্নামেন্টে তাদের পক্ষে থাকাটা কঠিন হয়ে পড়বে।

২০১৯ সালেও ক্রিকবাজকে তিনি বলেছিলেন, রাজস্ব ভাগাভাগির একটা মডেল বিপিএলে থাকা উচিত। কিন্তু চার বছরেও সেটা আলোচনার মুখ দেখেনি। ২০২২ সালে গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, রাজস্ব ভাগাভাগির কোনও মডেলে আগ্রহী নন তারা।  নাফিসা কামাল নিজস্ব কার্যালয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, এটা শতভাগ সত্য। রাজস্ব ভাগাভাগি না হলে আমরা আগামী বিপিএলে থাকবো না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটসের একটা অংশ চায়।’

মেসিকে ভোট দিয়েছেন জামাল ভূঁইয়া

ব্রডকাস্টিংয়ের রাজস্বতে পিছিয়ে থাকায় হতাশা ব্যক্ত করেছেন তিনি, ‘আমরা কত আগে বিপিএল শুরু করেছি। অথচ এত বিশাল জনসংখ্যা নিয়েও আমরা ব্রডকাস্টিংয়ে অনেক পিছিয়ে। বিসিবি যদি আমাদের টিকিট রাইটসের ৫০ শতাংশও দেয়, তাহলে একটি টিকিটও অবিক্রিত থাকবে না। কিন্তু বিসিবি সেই রাইটস আমাদের দেয় না। মিডিয়া, গ্রাউন্ড রাইটসের বেলাতেও একই পন্থা অনুসরণ করা হচ্ছে।’

পরিকল্পনাগত ত্রুটির কথাও উল্লেখ করেছেন নাফিসা কামাল। তিনি বলেছেন, ‘কাগজে-কলমে যেভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলা উচিত। সেটা আমাদের বিপিএলে প্রযোজ্য নয়। ফ্র্যাঞ্চাইজিদের যেসব রাইটস পাওয়া উচিত, আমাদের সেটা পাওয়া হয় না।’

বর্ষসেরা একাদশে মেসি-এমবাপ্পে-হলান্ড, নেই রোনালদো

এ সময় ফ্র্যাঞ্চাইজিদের যথেষ্ট সম্মানও দেওয়া হয় না বলে উল্লেখ করেন নাফিস। তার কথা, ফ্র্যাঞ্চাইজিরা টুর্নামেন্টের বড় স্টেকহোল্ডার। অথচ তাদের দৃষ্টিভঙ্গি জানতে আয়োজকরা বৈঠকের উদ্যোগ নেননি কখনও, ‘আমি আসলে ভুলে গেছি তারা আমাদের সঙ্গে সর্বশেষ কবে বৈঠক করেছে। এই বছর তাদেরকে বলেছিলাম একটা বৈঠকের আয়োজন করতে। যাতে সামনা সামনি বসা যায়। কিন্তু বাস্তবে সেটা হয়নি। গত বছরও চ্যাম্পিয়ন হওয়ার পর বৈঠক করতে চেয়েছিলাম।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।