অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আজ বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি, তাসকিনকে নিয়ে শঙ্কা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র ১৯ দিন। অংশগ্রহণকারী ২০ দলের ১৭টি দল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এখনও স্কোয়াড ঘোষণা না করা দলের মধ্যে একটি বাংলাদেশ। তবে সবকিছু ঠিক আজ থাকলে দুপুরেই যেকোনো সময় ঘোষণা বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বড় দুশ্চিন্তার নাম পেসার তাসকিন আহমেদের চোট। রোববার সকালে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোটে পড়েন তাসকিন। বিকেল নাগাদ জানা যায়, তাসকিনের শরীরের এক পাশের মাংসপেশির চোটটা মোটামুটি গুরুতরই। যা ঠিক হতে বেশ খানিকটা সময় লাগবে।

তাসকিনের চোট প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।’

গত ওয়ানডে বিশ্বকাপ থেকে তাসকিনকে ভোগাচ্ছিল কাঁধের চোট। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন এই পেসার। গত বিপিএল দিয়ে ফের মাঠে ফেরেন তাসকিন। এরপর থেকে নিয়মিত খেলার মধ্যেই আছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, এরপর জিম্বাবুয়ে সিরিজে টানা খেলেছেন প্রথম চারটি টি–টোয়েন্টি।

জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপের  স্কোয়াডে। অধিনায়ক হিসেবে আছেন শান্ত। ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে সাকিব, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকের থাকা অনেকটাই নিশ্চিত।

পেস বোলিং বিভাগে ভরসা রাখা হবে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর। তাসকিনের থাকাটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। স্পিন আক্রমণে শেখ মেহেদী সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের থাকার সম্ভাবনা জোরালো। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আরও দুই ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে বিসিবি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।