দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৪, তারিখে শেষ হওয়া (জানুয়ারী ২০২৪ – মার্চ ২০২৪) ও (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ৩০ শে মে ২০২৪, তারিখ বিকাল ৪ টায় সভা অনুষ্ঠিত হবে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে কোম্পানিটি ১ম ও ২য় প্রান্তিক ইপিএস প্রকাশের সময়ে পরপর ২ বার নগদ ইনটেরিম লভ্যাংশ ঘোষণা করেছিল।