দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI) ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানি টি জানিয়েছে, ৩০ জুন ২০২৪ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ–২) (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি ২৪ – জুন – ২৪) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ২৯ জুলাই ২০২৪ তারিখ বেলা ৩ টায় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটির ৩ মাসের ইপিএস (এপ্রিল ২৩ –জুন ২৩) ছিল ০.০৫ ছিল টাকা এবং ৬ মাস মিলে (জানুয়ারি ২৩ –জুন ২৩) ২ প্রান্তিক মিলে আয় (ইপিএস) ছিল ০.১৩ টাকা।
রবি আজিয়াটা লিমিটেড ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখটাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪২৯ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১.৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৮.১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।