অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

জানুয়ারিতেই হবে বাণিজ্য মেলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছর ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ৮ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগুনো হচ্ছে। তবে বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে, সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সূত্রটি জানিয়েছে, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়। বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজেই থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথম শুরু না করে, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সচিবালয়ে ইপিবি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র সঙ্গে সভা শেষে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই হবে। কিন্তু তারিখের বিষয় আছে। তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে জানুয়ারি মাসেই হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।