অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ার বিক্রি সম্পন্ন সানলাইফের উদ্যোক্তা পরিচালকদের 

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। গত ২৬ নভেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ক্রয় চুক্তি অনুসারে তারা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটিরউদ্যোক্তা পরিচালকদের  সব শেয়ার বিক্রি সম্পন্ন তথ্য জানা গিয়েছে ।

পূর্ব ঘোষণা অনুযায়ী সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালক অ্যাডভোকেট শায়লা ফেরদৌস ৭ লাখ ১৭ হাজার ৪২৯টি, উদ্যোক্তা সাইদুর রহমান খান ২ লাখ ৫০ হাজার ২৯, পরিচালক রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০, উদ্যোক্তা পরিচালক ড. কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, উদ্যোক্তা শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩, উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও উদ্যোক্তা জাহিদ মালেক ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে করা ক্রয় /বিক্রি চুক্তি অনুসারে এ শেয়ার বিক্রি করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।