পুতিনের রাশিয়া ইউরোপের প্রচলিত অস্ত্র-চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। এর নিন্দা জানিয়েছে ন্যাটো। মঙ্গলবার অস্ত্র চুক্তি থেকে তাদের নাম প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করার ঘোষণা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্তের নিন্দা জানায় ন্যাটো। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগেও, স্নায়ু যুদ্ধ পরিস্থিতিতে সই করা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে না থাকার কথা জানিয়েছিল পুতিন সরকার। ২০০৭ সালে এ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত এবং ২০১৫ সালে সক্রিয় অংশগ্রহণ বন্ধ করে দেয় দেশটি। এবার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি থেকে সরে আসলো রাশিয়া।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, এই চুক্তি প্রত্যাহারের জন্য রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণকে দায়ী করেছে মস্কো। তারা বলছেন, মার্কিন চাপের ফলে ন্যাটোভুক্ত দেশগুলো চুক্তির বিধিনিষেধগুলোকে পুরোপুরি লঙ্ঘন করেছে। এছাড়া, ফিনল্যান্ডের প্রবেশ ও সুইডেনের আবেদন করার মাধ্যমে এই চুক্তির অন্তিম চিত্র আঁকা হয়ে গেছে।
রাশিয়ার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ‘ন্যাটো মিত্ররা ইউরোপের প্রচলিত কনভেনশনাল আর্মড ফোর্স-সিএফই বা সশস্ত্র বাহিনীর চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত এবং ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসন, যা এ চুক্তির উদ্দেশ্যের পরিপন্থি তার নিন্দা করে।’
রাশিয়ার এ পদক্ষেপ পদ্ধতিগতভাবে ইউরো-আটলান্টিক নিরাপত্তাকে দুর্বল করেছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘অতএব, ফলস্বরূপ, আন্তর্জাতিক আইনের অধীনে তাদের অধিকার অনুযায়ী যতদিন প্রয়োজন ততদিনের জন্য সিএফই চুক্তির কার্যক্রম স্থগিত করতে চায় মিত্র রাষ্ট্রগুলো। সকল ন্যাটো মিত্রদের পূর্ণ সমর্থনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
৭ই ডিসেম্বর থেকে চুক্তির বাধ্যবাধকতা স্থগিত কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং চুক্তি থেকে প্রত্যাহার এর সাথে সম্পর্কিত পরিস্থিতিকে ‘মৌলিকভাবে নবরূপ দিয়েছে’ এবং সদস্যদের দায়িত্ব পালনে পরিবর্তন এনেছে।’
এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তা কৌশল ধ্বংসের জন্য দায়িত্ব হস্তান্তর ওয়াশিংটনের একটি ‘প্রিয় চর্চা।’ দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে আন্তোনভ আরও বলেন, ‘রাশিয়ার প্রত্যাহারের এ সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দেয় যে- আমাদের উদ্বেগকে আমলে না নিয়ে ইউরোপে সামরিক নিরাপত্তা গড়ে তোলার প্রচেষ্টা ব্যর্থ হবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।