নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের সুযোগ পেলেও শেষ পর্যন্ত হয়নি টাইগারদের। সামনেই এবার নিউজিল্যান্ডের মাটিতেই সাদা বলের চ্যালেঞ্জ। মাঠে গড়াচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে আগামী ১৭ই ডিসেম্বর প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
আগামী বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ দিয়েই সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। পপলিকে অধিনায়ক করে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডের অঞ্চলভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে এই স্কোয়াড গঠন করা হয়েছে। স্কোয়াডে নর্দান ডিসট্রিক্ট, অকল্যান্ড ও ওটাগোর তিনজন করে খেলোয়াড় রাখা হয়েছে। দুইজন জায়গা পেয়েছেন ওয়েলিংটন থেকে এবং বাকি একজন সেন্ট্রাল ডিসট্রিক্টের ।

নিউজিল্যান্ড একাদশের স্কোয়াড:
ভারত পপলি (অধিনায়ক, নর্দান ডিসট্রিক্ট), জাকুব ভুলা (ওয়েলিংটন), জ্যাকব কামিং (ওটাগো), জোয়ি ফিল্ড (সেন্ট্রাল ডিসট্রিক্ট), জেমস হার্টশর্ন (ওয়েলিংটন), জ্যারড ম্যাকয় (ওটাগো), সন্দীপ প্যাটেল (নর্দান ডিসট্রিক্ট), নিকিতাহ পেরেরা (অকল্যান্ড), বেন পোমারে (নর্দান ডিসট্রিক্ট), সম্রাট সিং (অকল্যান্ড), কুইন সান্দি (অকল্যান্ড) ও জামাল টড (ওটাগো)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।