অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মুনাফার ধারায় CAPM BDBL মিউচুয়াল ফান্ড, ৯ মাসে ইপিইউ ০.৬৯ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি  অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) মুনাফার ধারায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ (CAPM BDBL Mutual Fund 01)।

আলোচ্য সময়ে ফান্ডটির শেয়ারপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৬৯ টাকা। আগের বছরের একই সময়ে ফান্ডটি শেয়ারপ্রতি ০.৮৩ টাকা লোকসানে ছিল।

আর্থিক প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকসমূহ:

মোট সম্পদ:

৩১ মার্চ, ২০২৬ তারিখে ফান্ডটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৮২৩ টাকা। আগের বছরের একই সময়ে (৩০ জুন, ২০২৫) যার পরিমাণ ছিল ৪১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৮৩ টাকা।

নিট সম্পদ মূল্য (NAV):

৩১ মার্চ, ২০২৬ তারিখ শেষে ফান্ডটির বাজারমূল্যভিত্তিক নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৮.৩৫ টাকায়। যা আগের বছর ছিল ৭.৬৬ টাকা। তবে ব্যয়মূল্যভিত্তিক (At cost) এনএভি দাঁড়িয়েছে ১১.১০ টাকায়।

পরিচালন নগদ প্রবাহ:

আলোচিত সময়ে ফান্ডটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPU) দাঁড়িয়েছে ০.২৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৯ টাকা।

মোট নিট সম্পদ:

পর্যালোচনাধীন সময়ে ফান্ডটির মোট নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ২৩৬ টাকা, যা আগের বছর ছিল ৩৮ কোটি ৪১ লাখ ২৯ হাজার ১৪৬ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।