অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যিনি খবর পড়ছেন, তিনি মানুষ নন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে দারুণ চমক দেখাল ভারতের ওডিশা রাজ্যের ওটিভি নামের একটি টিভি চ্যানেল। চ্যানেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার এক সংবাদ উপস্থাপককে খবর পড়তে দেখা গেছে। ওটিভি বলছে, আঞ্চলিক পর্যায়ে তাঁরাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপককে আনতে পেরেছে।

ওই সংবাদ উপস্থাপকের নাম লিসা। ওটিভি আরও বলছে, সম্প্রচার ও সাংবাদিকতার যুগে লিসা বিপ্লব ঘটিয়েছে।

ওটিভিতে দেখা গেছে, ছিমছাম সাজে, শাড়ি পরা লিসা ঝটপট খবর পড়ছেন। দেখে বোঝার উপায় নেই—লিসা মানুষই নন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক।

টুইটারে এক ভিডিও পোস্টে দেখা গেছে, লিসা নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভবিষ্যতে তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে খবর পড়বেন। এটি ছিল উদ্বোধনী বা পরিচিতি পর্ব।

ওটিভি বলছে, লিসা একাধিক ভাষায় কথা বলতে পারেন। তিনি ওডিশি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় খবর পড়তে পারেন।

টিভি চ্যানেলটি বলছে, লিসাকে প্রশিক্ষণ দেওয়াটা কঠিন। তারা এখন লিসার প্রশিক্ষণ নিয়ে কাজ করছে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, তারা লিসাকে এমন একটি স্তরে প্রশিক্ষিত করবে, যেন তিনি অন্যদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মে লিসাকে পাওয়া যাবে।

এর আগে গত মার্চে ইন্ডিয়া টুডে গ্রুপও সোনা নামে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সংবাদ উপস্থাপককে পরিচয় করিয়ে দিয়েছে। সোনাকে উজ্জ্বল, আকর্ষণীয়, তরুণ একজন সংবাদ উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সোনা একাধিক ভাষায় কথা বলতে পারেন এবং তাঁকে যেকোনো সময় নিয়ন্ত্রণ করা যায়।

 

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এক সমীক্ষায় বলেছে, আগামী পাঁচ বছরে বিশ্বের ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন। অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ব্যবহার করে এসব কাজ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করে এআই আনার ঘোষণাও দিয়েছে। এরই মধ্যে টিভি পর্দায় দেখা গেল কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপককে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।