অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এমজেএল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি (MJLBD) কোম্পানি একটি সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ট্যাঙ্কারটির নাম এমটি ওমেরা লিগ্যাসি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জাহাজ বিক্রির সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

সূত্র অনুসারে, আলোচিত জাহাজের ধারণ ক্ষমতা ১ লাখ ৭ হাজার মেট্রিক টন। জাহাজটির বয়স ২০ বছর। এটি ২ কোটি ২৭ লাখ ডলারে বিক্রি করা হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭২ কোটি ৪০ লাখ টাকায় (১ ডলার ১২০ টাকা ধরে)। আর বিক্রি প্রক্রিয়ার জন্য কমিশন হিসেবে ব্যয় হবে ৩ শতাংশ। সে হিসেবে জাহাজটি বিক্রি করে এমজেএল পাবে ২৬৪ কোটি ২২ লাখ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।