অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৩ ই অক্টোবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী শুক্রবার ১৩ ই অক্টোবর,২০২৩   সারাদেশের  প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ মুক্তির রেকর্ড করতে যাচ্ছে।

সিনেমাটি মুক্তি সামনে রেখে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘সিনেমাটি প্রদর্শনে হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর ফলেই আমরা ১৫৩টি সিনেমা হলে এটি মুক্তি দিচ্ছি। কোনও চাপ নেই, তাদের আগ্রহ থেকেই এই রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে মুজিব।’

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে।’ সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল সিনেমাটি পরিচালনা করেছেন। এতে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।