শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেডের (LINDEBD)গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা কমেছে ৯৫.৪৪ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির মূল ব্যবসা থেকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকা। এর আগে সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটি হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয় মিলিয়ে ৬২৮ কোটি ৫৯ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬৭ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.৮০ টাকা , আগের হিসাব বছরে যা ছিল ৪১৩.০৫ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮.১৪ টাকা ।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ৪০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ ইপিএস হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪.৯২ টাকা , আগের হিসাব বছরের যা ছিল ১৫.০২ টাকা । ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯.৩৪ টাকা ।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি(BOC) নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৩ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০।।এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.২০, বিদেশী বিনিয়োগকারী ০.৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৭.৩০ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।