শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রাক ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ।
এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ হিসেবে সুপারিশ করা হয়েছে, যা শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরের পারফরম্যান্স বিবেচনায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষণার ফলে শেয়ার হোল্ডাররা নগদ সুবিধার পাশাপাশি বোনাস শেয়ারও পাবেন।
অর্থনৈতিক প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকটির কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২,২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১,৪৩২ কোটি টাকার তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি।
একক ভিত্তিতে নিট মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়ে ১,৫৮১ কোটি টাকায় পৌঁছেছে, যেখানে ২০২৪ সালে তা ছিল ১,২১৪ কোটি টাকা। এটি প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated) হয়েছে ৯.১২ টাকা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬.১৮ টাকা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭২.৭২ টাকা, যা আগের বছর ছিল ৫৪.১২ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১.৫৬ টাকা। যা আগের বছর ছিল ৩৯.৩৮ টাকা।
আগামী ১১ জুন সকাল সাড়ে ১১ ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
ব্যাংকটি গতবছর ২৫ শতাংশ নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
মুনাফা ও লভ্যাংশ উভয় ক্ষেত্রেই শক্তিশালী প্রবৃদ্ধি নিয়ে চলতি বছর শেষ করল ব্যাংকটি, যা শেয়ার হোল্ডারদের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।