প্রযুক্তির উৎকর্ষে অগ্রগামী বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, এক্সপার্ট ফিনটেক লিমিটেড, আনন্দের সাথে ঘোষণা করছে যে তাদের সম্মানিত নয়টি সদস্য ব্রোকারেজ ফার্ম ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ফিন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ (FIX) প্রটোকল কানেকশন সার্টিফিকেশন সফলভাবে অর্জন করেছে।
গত ২৮ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকার নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে এই সনদ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম। এই যুগান্তকারী অর্জন ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই-এর ট্রেডিং ইঞ্জিনের সাথে সরাসরি সংযুক্ত হতে সক্ষমতা প্রদান করবে, যার ফলে বিনিয়োগকারীদের জন্য দ্রুত, আরও কার্যকর এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এক্সপার্ট ফিনটেক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, সিএফও ও কোম্পানি সচিব, হেড অফ অ্যাপ্লিকেশন, টিম লিড – সফটওয়্যার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন, যা এই প্রযুক্তিগত অগ্রগতির পেছনের সম্মিলিত প্রচেষ্টাকে তুলে ধরে।
এই সার্টিফিকেশন আমাদের নিরলস উদ্ভাবন ও উৎকর্ষের প্রতিশ্রুতির এক অনন্য স্বীকৃতি। এক্সপার্ট ফিনটেক লিমিটেড সর্বদা অংশীদারদের ক্ষমতায়ন এবং আর্থিক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তিগত সমাধান প্রদান করে আসছে,” বলেন এক্সপার্ট ফিনটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। “ডিএসই’এর FIX গেটওয়ে ব্যবহারের মাধ্যমে আমাদের ব্রোকারেজ অংশীদাররা এখন বিনিয়োগকারীদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন ট্রেডিং সুবিধা প্রদান করবে, যা বাজারে প্রবেশাধিকারের সুযোগকে প্রসারিত করবে এবং তারল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওএমএস চালু করণের লক্ষ্যে ১৩ ব্রোকারেজহাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
এই অর্জন সম্পর্কে এক্সপার্ট ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্তব্য করেন, “এটি আমাদের জন্য এক বিশাল আবেগঘন মুহূর্ত। এই সাফল্য আমাদের পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টাকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করছে বলে মনে করি আমরা একসাথে আধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে গ্রাহকসেবার মানকে নতুন উচ্চতায় উন্নীত করেছি। ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড এবং আমাদের সকল অংশীদারের জন্য এই FIX ইন্টিগ্রেশন বিনিয়োগকারীদের আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর ট্রেডিং অভিজ্ঞতা প্রদানের নতুন দ্বার উন্মোচন করবে, যা দেশের মূলধন বাজারকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে ।” এ প্রসঙ্গে এক্সপার্ট ফিনটেক লিমিটেডের অন্যতম পরিচালক এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ” ব্রোকার হোস্টেড OMS (BHOMS)-এর বাস্তবায়ন বাংলাদেশের পুঁজিবাজারের জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা। এটি আমাদেরকে আন্তর্জাতিক মানের সাথে যুক্ত করেছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজারের সামগ্রিক তারল্য বৃদ্ধি করবে। এক্সপার্ট ফিনটেকের নেতৃত্বে এই উদ্যোগটি উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের সকলের সম্মিলিত প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
এক্সপার্ট ফিনটেক লিমিটেডের প্ল্যাটফর্মের অধীনে যে নয়টি সদস্য প্রতিষ্ঠান ডিএসই FIX সার্টিফিকেশন পেয়েছে তারা হলো: • এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড • ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড • ইবিএল সিকিউরিটিজ পিএলসি. • গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড • ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড • এনএলআই সিকিউরিটিজ লিমিটেড • ওয়ান সিকিউরিটিজ লিমিটেড • শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড • ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
এই উদ্যোগটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং বাংলাদেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এক্সপার্ট ফিনটেক লিমিটেড: এক্সপার্ট ফিনটেক লিমিটেড একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার কার্যালয় সাইহাম স্কাই ভিউ টাওয়ার, ৪৫ বিজয়নগর, ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার, ব্যাংকিং খাত, নন-ব্যাংকিং আর্থিক খাত এবং বীমা খাতের জন্য উদ্ভাবনী ডিজিটাল সমাধান প্রদান করে থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।