অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

দেশে সোনার দাম ফের বাড়লো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৩ টাকা।

যা আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা ও রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায়। আর ১৮ ক্যারেট দুই লাখ ১৯ হাজার ৪৫৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৫১৯ টাকা।

সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দাম। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৫৩১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ছয় হাজার ২৪০, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে চার হাজার ২৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।