অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

বোম্বে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ চলচ্চিত্র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মুম্বাইয়ে  আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) শুরু হবে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ২০তম আসর। ১৮ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র—খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ ও সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে বায়োস্কোপে।

অন্যদিকে মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’ ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ। ‘পাতালঘর’ চলচ্চিত্রটি চরকিতে দেখা যাচ্ছে। এ ছবিতে বাণিজ্যিক ছবির জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়াকে দেখা গেছে গ্ল্যামারহীন চেহারায়।

নেটফ্লিক্স অভিনেতা গাজার সম্মুখ যুদ্ধে গুরুতর আহত

পুতুল ও তার প্রিয় গাভি প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশুসন্তান হারায় আবার প্রসবের পরে গাভিটি মারা যায়। এত কষ্টের মধ্যে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর ভেতর।

খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা মহলানবিশ, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী। ‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনো বাংলাদেশে মুক্তি পায়নি। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।