অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুল, কলেজের ছুটি ঘোষণা: রমজানের অর্ধেকটা সময় চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে রোজা শুরু হবে শুক্রবার থেকে। এই বছর রমজান মাস জুড়েই মাধ্যমিক বিদ্যালয় কলেজে ছুটি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার হবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছুটি 

তবে রমজানের অর্ধেকটা সময় চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ই এপ্রিল। ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুল গুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

মাধ্যমিক স্কুল কলেজের ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারিবেসরকারি হাইস্কুলে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। এই সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ রয়েছে। কলেজ কারিগরি প্রতিষ্ঠান গুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)

অন্যদিকে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী এপ্রিল থেকে, তা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী এপ্রিল থেকে প্রাথমিকে ছুটি শুরু হবে।

এই মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ১৫দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায়পড়বে না।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।