ভারত থেকে আজ রোববার (১২ই নভেম্বর) সকাল ৯টা নাগাদ দেশে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতার সাথে বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে এবার মাত্র ২টিতে জিতেছিল টাইগাররা।
গতকাল শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ৩০৭ রানের টার্গেট সেট করেও জয় ছিনিয়ে নিতে পারেনি শান্ত বাহিনী। মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে অস্ট্রেলিয়া হেসেখেলেই জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮০ রানের লক্ষ্য ৫৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। তার আগে টানা ৬ ম্যাচে হারে সাকিব আল হাসান বাহিনী।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, অপ্রত্যাশিতভাবে হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষেও।
বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য ভারত থেকেই যাঁর যাঁর দেশে ফিরে গেছেন। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।