অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানি করা হবে: টিপু মুনশি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (১৩ই আগস্ট) সকালে উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আগস্ট মাসের টিসিবির সাশ্রয়ীমূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিমের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানির উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

সপ্তাহখানেক ধরে অস্থির ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে এক ডজন ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ঠেকেছে ১৬৫ টাকায়। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

 

এদিকে আগস্ট মাসের দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, মসুর ডাল ও চাল থাকলেও, থাকছে না চিনি। এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন।

এ বিষয়ে টিপু মুনশি বলেন, সরবরাহ সংকটের পড়ায় টিসিবির ফ্যামিলি কার্ডের বিপরীতে চিনি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১২ই আগস্ট) টিসিবির বিক্রি কার্যক্রমে চিনি না থাকার কারণ হিসেবে সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবীর সময় সংবাদকে বলেছিলেন, ‘দেশের বাইরে থেকে যে চিনি আসার কথা সেটি এখনও আসেনি। যদি এটি আগামী মাসে আসে, তাহলে আগামী মাসের বিক্রি কার্যক্রমে তা যুক্ত করা হবে, না হলে তার পরের মাসে দেয়া হবে। চিনি না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। চিনি এলে বিক্রি কার্যক্রমে এটি যুক্ত করা হবে।’

মাংস, ডিম ও দুধের উৎপাদন বাড়লেও, বেড়েছে দাম

আজ রোববার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শোকাবহ আগস্ট মাসের টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগস্ট মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।