শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’।
কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪ হাজার ৬৩৭ কোটি ৩১ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ার ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে ৬৫.৩৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২০.৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪.১২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।