দেশে বিয়ে না করা পুরুষের সংখ্যা বেশি নারীর চেয়ে বেশি। জরিপে বলা হয়েছে, দেশে কখনই বিয়ে করেনি এমন পুরুষের হার ৩৫ দশমিক ১৫ শতাংশ, নারীর হার ২২ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩–এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। গত ৫ জুন বিবিএস তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদ, স্বামীর কাছ থেকে আলাদা থাকা এবং সঙ্গী মৃত্যুর পর একা থাকার দিক থেকে এগিয়ে আছেন নারীরা।
জরিপে বলা হয়েছে, দেশে এখন বিবাহিত পুরুষের হার ৬৩ দশমিক ৩০ শতাংশ, নারীর হার ৬৭ দশমিক ৫৬ শতাংশ। সঙ্গী মারা যাওয়ার পর একা থাকা পুরুষের হার ১ দশমিক ১৩ শতাংশ, নারীর হার ৮ দশমিক ৮৪ শতাংশ।
বিবাহ বিচ্ছেদে পুরুষের হার শূন্য দশমিক ২২ শতাংশ, নারীর হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। সঙ্গীর সাথে আলাদা থাকেন শূন্য দশমিক ২০ শতাংশ পুরুষ, নারী শূন্য দশমিক ৫৬ শতাংশ।
নারীর চেয়ে পুরুষের একাধিক বিয়ে করার হার বেশি। এক বারের বেশি বিয়ে করেছেন এমন পুরুষের হার ৩ দশমিক ৬১ শতাংশ, আর নারীর হার ১ দশমিক ২৫ শতাংশ।
বিবিএস জানিয়েছে, এই জরিপের জন্য ২০২৩ সালের ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত ১২ হাজার ৪০টি এলাকার ২ লাখ ৯৮ হাজার ৭৩৪টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।