বলিউড কিং খানের বছরের তৃতীয় সিনেমা ‘ডাঙ্কি’ বক্স অফিস কাঁপাতে না পারলেও দর্শকের আবেগে নাড়া দিয়েছে বেশ। দেশপ্রেম, অভিবাসন আর সামাজিক গল্প নিয়ে তৈরি হওয়ায় ছবিটি ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে।
‘ডাঙ্কির’ গল্প মূলত অভিবাসন ও শরণার্থী সমস্যা নিয়ে। একদল তরুণ বিদেশ যেতে চায় তাদের জীবন গড়তে। সেখানেই নানা বাধার সম্মুখীন হতে হয় তাদের। ভাষাগত সমস্যায় বিপদে পড়তে হয়। তাছাড়া বিদেশ গিয়ে কীভাবে দিন কাটাতে হয় সেই সংগ্রামের প্রতিচ্ছবিও ভেসে উঠেছে ‘ডাঙ্কি’র পর্দায়।
জীবনবাদী গল্পের এই ছবিটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শন করা হলে এটিকে করমুক্ত করার দাবি তুলেছেন সিনেমাপ্রেমীরা।
জানা গেছে, বড়দিনে ২০০ কোটি রুপি পার করেছে শাহরুখের এই ছবি। বছরের অন্য দুটি ছবি বক্স অফিস কাঁপালেও এটি তার ধারে কাছে যায়নি। কিন্তু বলিউড বাদশা এই ছবি করার পর চোখের পানি ফেলেছেন। শাহরুখের মতে, ‘ডাঙ্কি’ তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা।
‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।