শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেড (TRUSTBANK) লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
ব্যাংকটি এ বছর বিনিয়োগকারীদের মোট ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ১০ শতাংশ এবং বোনাস ৮ শতাংশ।
ব্যাংকটি জানিয়েছে যে, তারা ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বোনাস ৮ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে সিডিবিএলের মাধ্যমে বিতরণ সম্পন্ন করেছে এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরেও যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।