অর্থ লিপি

২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৬ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম কমল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমেছে, এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, ইরান ইস্যুতে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের আশায় তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

একই সঙ্গে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার মধ্যেও সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিক পুনরুদ্ধারের বিষয়টিও বিনিয়োগকারীরা বিবেচনায় নিচ্ছেন।

আজ সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১.৭১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮.১৫ ডলারে নেমে এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, মনে হচ্ছে তেলের দাম থেকে এক ধরনের রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকিজনিত বাড়তি মূল্য সরে যাচ্ছে। এর কারণ হলো এই সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমানোর লক্ষ্যে কোনো কূটনৈতিক পথ বেরিয়ে আসার আশা।

তিনি আরও বলেন, সেই আশা কতটা যৌক্তিক বা বাস্তবসম্মত হবে, তা ভিন্ন প্রশ্ন। সময়ই এর উত্তর দেবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।