দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের (PHARMAIDS) পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জমিতে নতুন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপন করবে কোম্পানিটি।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মৌজায় অবস্থিত কারখানার কাছেই উক্ত জমি। রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় বাদে শুধু জমি কিনতে ব্যয় হবে ১১ কোটি ৩৮ লাখ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, এ জমিতে একটি স্টেট অব দ্যা আর্ট অ্যাম্পুল উৎপাদন প্ল্যান্টস্থাপন করা হবে, যা হবে গুড ম্যানুফেকচারিং প্র্যাক্টিস (জিএমপি) এবং আইএসও মানসম্পন্ন।
ফার্মা এইডস লিমিটেড বর্তমানে ইনজেকশনে ব্যবহৃত কাঁচের শিশি (অ্যাম্পুল) উৎপাদনকরে থাকে। কোম্পানির ভাষ্য, বাজারে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যমান কারখানায় উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। জায়গার অভাবে সেখানে নতুন প্ল্যান্ট স্থাপনকরাও সম্ভব নয়। কোম্পানিটি যদিও বাড়তি চাহিদা পূরণে অন্য কারখানায় ভাড়াভিত্তিকপণ্য উৎপাদন করছে, তবে সেটি পর্যাপ্ত নয়। এমন অবস্থায় কোম্পানি জমি কিনে নতুনপ্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ওই জমিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসা বহুমুখী করার সুযোগও থাকবে।
তবে নতুন প্ল্যান্ট নির্মাণে ব্যয় কত হবে তা জানায়নি কোম্পানিটি। বলেছে–নিজস্ব অর্থায়নেএ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে; প্রয়োজনে উপযুক্ত উৎস থেকে ঋণ নিয়ে প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে।
জমি ক্রয় ও কোম্পানির যাবতীয় বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় এইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।