শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক জায়ান্ট কোম্পানি বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC)চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৯ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৭.৫২ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৪.৪৯ টাকা। গতঅর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ২৫.১১ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ২৬.১৭ টাকা, যা আগের বছরে ১১.৩৮ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১১৩.৮২ টাকা, যা আগের বছরে ছিল ৯১.৩৭ টাকা।