এই পর্বে আমরা হাই কোলেস্টেরল হবার কারণ নিয়ে আলোচনা করব।
হাই কোলেস্টেরল এর আসল কারণ :
আপনি কোন হেলথ প্রফেশনালকে প্রশ্ন করেন, হাই কোলেস্টেরল এর কারণ কি?
সম্ভাব্য উত্তর : কোলেস্টেরল যুক্ত খাবার বেশি খেলে, তৈলাক্ত খাবার বেশি খেলে, স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে কোলেস্টেরল বেড়ে যায়। এসব হল ব্যাকডেটেড ভুল তথ্য। দোষ করে একজন আর অপরাধী করা হয় আরেক জনকে। ডায়েটারি কোলেস্টেরল বা ফ্যাট নয়, আসল কালপিট হল মাত্রাতিরিক্ত সুগার বা কার্বোহাইড্রেট।

নিম্নে হাই কোলেস্টেরলের কারণ ও রিস্ক ফ্যাক্টর উল্লেখ করা হল :
১. ফ্যাটি লিভার (NAFLD) সহ বিভিন্ন লিভার সমস্যা, যার নেপথ্যে মাত্রাতিরিক্ত সুগার বা গ্লুকোজ।
২. মেটাবলিক ডিজর্ডার, যায় নেপথ্যে মাত্রাতিরিক্ত সুগার ও অলস জীবনযাপন।
৩. ইনফ্লেমেশন, যার নেপথ্যে ক্রনিক স্ট্রেস, সুগার, টক্সিন, ধুমপান, এলকোহল, ইনফ্লেমেটারি খাদ্য, অলসতা ইত্যাদি।
৪. স্থুলতা, টাইপ–২ ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স, যার নেপথ্যে মাত্রাতিরিক্ত সুগার ও অলসতা।
৫. হাইপো থাইরয়েড সমস্যা।
৬. ইন্ডাস্ট্রিয়াল তেল ও ট্রান্স ফ্যাট।
৭. প্রসেসড ফুড, ফাস্ট ফুড, ডিপ ফ্রাই ফুড।
৮. বিভিন্ন কেমিক্যাল ঔষধ।
৯. গাট ডিসবায়োসিস (অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া নিধন)।
১০. জেনেটিক কারণ।
পরবর্তী পর্বে (পর্ব–৭) থাকবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে মেডিসিনের প্রয়োজনীয়তা আছে কি? এই বিষয় নিয়ে আলোচনা।
লিখেছেন
ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।