অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

রবি আজিয়াটার লভ্যাংশ ঘোষণা করবে, জানা যাবে ফ্লোর ওঠার তারিখ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI) কোম্পানি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে বিকাল ৫ টায় পরিচালনা পর্ষদের একটি সভা অন্যান্যদের মধ্যে বিবেচনা করার জন্য অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে তা ঐদিন প্রকাশ করবে কোম্পানিটি।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ০.১১ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৪৪ টাকা

গত বছর(২০২২) কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৭ শতাংশ  নগদ লভ্যাংশ দিয়েছিল। গত বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৩৫ টাকা ,  ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২.৮২ টাকা । ।

উল্লেখ্য গতবছর(২০২২) ১২ মাসে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.৩৫ টাকা , আর এবছর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা,সে হিসাবে এই বছর ৪ প্রান্তিক মিলে (১২ মাসে)শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস)  বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

বিএসইর নির্দেশনা অনুযায়ী রেকর্ড তারিখের পরের দিন ফ্লোর প্রাইস উঠে যাবে রবির। সে অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারী লভ্যাংশ ঘোষণা করলে, জানা যাবে কত তারিখে রবি আজিয়াটার ফ্লোর প্রাইস উঠে যাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।