অর্থ লিপি

২২ এপ্রিল ২০২৬ বুধবার ৯ বৈশাখ ১৪৩৩

ফাইন্যান্স খাতের জায়ান্ট শেয়ার ফ্লোরে আটকে আছে ‘AAA’ রেটিং নিয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (IPDC) এর ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। ৩১ ডিসেম্বর ২০২২, পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্প মেয়াদে “ST-1” হিসাবে কোম্পানির রেটিং নিশ্চিত করেছে। ৩০ শে জুন ,২০২৩ এর অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক বিবৃতি (জানুয়ারি থেকে জুন) এবং ১৬ই অক্টোবর ২০২৩, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।

উল্লেখ্য, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইজে আটকে আছে। AAA রেটিং বা ভালো মান নিয়ে ও কোম্পানি লেনদেন হচ্ছেনা। এখন ভবিষ্যতে কি হয় দেখার বিষয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।