শেয়ারবাজারের তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স খাতের কোম্পানি ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেড (DELTALIFE) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি বিবেচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি ২০২৪ সালের জন্যে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন।
আগামী ২৬ জুলাই ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৫ তারিখ ।
এর আগে কোম্পানিটি ২০১৯, ২০২০,২০২১ , ২০২২ ও ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটি এই নিয়ে টানা ৬ বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিল।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎ আজ কোম্পানিটির দাম যা খুশি তা বাড়তে বা কমতে পারবে।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৩.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫.৯৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।