পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই বাজারের ঔষধ ও রষায়ন খাতের কোম্পানি স্ট্যার অ্যাডহেসিভ লিমিটেডের (SADHESIVE) পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে। কোম্পানিটি আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল বন্ড ইস্যু করবে, বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে।
শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪শে সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৪শে আগস্ট ২০২৩, নির্ধারণ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।