বাংলাদেশ ব্যাংক বছর শেষে নিট রিজার্ভে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
আজ সোমবার (১লা জানুয়ারি) সময় সংবাদকে এ তথ্য জানানা মেজবাউল হক।
আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের শর্তানুযায়ী, ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার নিট রিজার্ভ থাকতে হবে, যা পূরণ করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইএমএফের রীতি অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া বিলসহ এক বছরের কম সময় মেয়াদের বাকি বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়।
এতে গ্রস রিজার্ভের সঙ্গে নিট রিজার্ভের ৩ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলারের পার্থক্য থাকে। তবে সব বাকিবাট্টা বাদ দিয়েও এবার নিট রিজার্ভে আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সময় সংবাদকে মেজবাউল হক বলেন, আমরা আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জনের ওপরই কাজ করছি। সে হিসাবে রিজার্ভ নিয়ে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমরা সেটি পূরণে সক্ষম হয়েছি।
এর আগে সর্বশেষ ২৮শে ডিসেম্বর আইএমএফের শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ছিল ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত মাসে যা ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।