অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

রাশিয়া ও চীনকে আক্রমণ করতেন ট্রাম্প!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মঙ্গলবার (২৮ মে) ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাত দিয়ে আরটি এক প্রতিবেদনে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় বলেন, তিনি মস্কো এবং বেইজিংকে বোমাবর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করতো।

জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানে সাংবাদিকদের জানায়, ট্রাম্প কোনো বিচ্ছিনতাবাদী নন। তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরও জোর দেয়ার চেষ্টা করছেন।

জেমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন।

আরও পড়ুন…

বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ট্রাম্প

তাইওয়ান সরকারের আপত্তির মুখে চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তিনিও বাইডেন প্রশাসনের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে দেশটির পাশে ছিলেন।

গত বছর ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় আসলে একদিনেরও কম সময়ের মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধটি ‘মীমাংসা’ করবেন।

আরও পড়ুন…

ট্রাম্পের বিচার শুরু পর্নো তারকাকে ঘুষ মামলায়

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘আমাদের এমন কোনো জায়গায় অর্থ ব্যয় করা উচিত না, যার বিনিময়ে আমরা কোনো অর্থ পাবো না।’

এ সময় ট্রাম্প বলেন, ‘সবাই যেহেতু ইউরোপীয় দেশ ইউক্রেনীয়দের পক্ষে, তাই ইউরোপের উচিত তাদের জীবনরক্ষার জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেয়া।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।