অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

আজ ফুটবল কিংবদন্তি ‘কালো মানিক’ পেলের জন্মদিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের ৮৩তম জন্মদিন। ১৯৪০ সালের ২৩শে অক্টোবর ব্রাজিল ও ফুটবল বিশ্ব আলোকিত করতে জন্ম হয়েছিল ‘ব্ল্যাক পার্ল’ (কালো মানিক) খ্যাত এই ফুটবল জাদুকরের।

ব্রাজিলের হয়ে জিতেছেন তিনটি বিশ্বকাপ। তার সময়েই ব্রাজিলের ঘরে আসে টানা দুইটি বিশ্বকাপ। ৫৮ এবং ৬২তে টানা দুইবার বিশ্বকাপ জেতার পর আরেকটি জিতেছিলেন ১৯৭০ সালে।

কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপ জেতার রেকর্ডও রয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারের। ১৯৫৮ সালে সুইডেনকে ফাইনালে ৫-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এই ম্যাচে তিনি নিজেও করেছিলেন দুটি গোল। সেই সময়ে তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন।

১৯৫৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছিলেন বিশ্বনন্দিত এই ফুটবলার।

ফিফার তথ্য অনুযায়ী, ১,৩৬৬টি ম্যাচে ১,২৮১টি গোল করেছিলেন পেলে। অর্থাৎ, প্রতি ম্যাচে গোলের হার ছিল ০.৯৪। তবে মিলিটারি সার্ভিস বা ফ্রেন্ডলি ম্যাচেও এসেছিল তার কিছু গোল। অফিসিয়াল টুর্নামেন্টে পেলের গোলের সংখ্যা ছিল ৭৫৭ – ৮১২ টি।

২০২২ সালের ২৯শে ডিসেম্বর ৮২ বছর বয়সে কোলন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফুটবল ভক্তদের কাঁদিয়ে মৃত্যুবরণ করেন এই তারকা ফুটবলার। মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন কোটি ফুটবল ভক্তের হৃদয়ে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।