অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকার দেশে ডলারের রেট কমাতে কাজ করছে: অর্থমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশ ভুগছে ডলার অস্থিরতায়, ডলার নিয়ে কয়েক বছর ধরেই চলছে আলোচনা। এই রেট কমিয়ে আনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। এর মধ্যেই মঙ্গলবার অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বললেন, ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে।

সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশন আইটিএফসি–এর সিইও হানি সালেম সনবলের সঙ্গে আজ মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন..

প্রবাসী আয় দুই বিলিয়ন ডলারের সম্ভাবনা ফেব্রুয়ারিতে

অর্থমন্ত্রী বলেন, আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি এর পরিবর্তন হবে না। তবে তা থেকে উত্তরণের চেষ্টা চলছে।

বাংলাদেশ বড় অর্থনীতির দেশ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর্থিক সমস্যা আছে। সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেগুলো সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হয়েছে।

আরও পড়ুন..

দেশের চলমান ডলার সংকটে সৌদির সহায়তা চেয়েছে বাংলাদেশ: সালমান এফ রহমান

আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।