অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

এলপিজির দাম বেশি নিলে লাইসেন্স বাতিল চান মন্ত্রী নসরুল হামিদ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছ থেকে এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বেশি নেওয়া হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘যেখানেই খোঁজ নিচ্ছি এলপি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দুয়েকশ টাকা বেশি নেওয়ার অভিযোগ পাচ্ছি।

যে কোনও মূল্যে ন্যায্যদামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে। বিইআরসি নজরদারি করছে, অপরেটরদেরও দায়িত্ব নিতে হবে। দরকার হলে লাইসেন্স বাতিলের ব্যবস্থা থাকতে পারে।’

আজ রবিবার (২৪শে সেপ্টেম্বর) রাজধানীর ইপিবি অডিটরিয়ামে ‘হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মোঃ নুরুল আমিন।

অন্যদের মধ্যে সেমিনারে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব মো নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, মো. কামরুজ্জামান ও বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী।

সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ডিলারশিপ নিয়োগের ক্ষেত্রে আমদানিরকারকদের নজরদারি থাকা দরকার। ডিলারের উপ-ডিলার, তারপর খুচরা বিক্রেতা; এভাবে কয়েকহাত ঘুরে দাম বেড়ে যাচ্ছে।

২০০৯ সালে এলপি গ্যাসের চাহিদা ছিল ৪৭ হাজার টন, এখন ১৪ লাখ টনের উপরে জানিয়ে তিনি বলেন, ‘চাহিদা ২০ থেকে ২২ গুণ বেড়ে গেছে। ভবিষ্যতে এটা দ্বিগুণ হবে। এটার যুগপোযোগী নীতিমালা জরুরি, আরও আধুনিক নীতিমালা করা দরকার। যানবাহন, কোথায় ব্যবহৃত হবে তার একটি গাইডলাইন থাকা দরকার। যত্রতত্র যাতে না বসতে পারে, তার জন্য নীতিমালা থাকা দরকার। আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, এখন এসব বিষয়ে দেখা দরকার। রেগুলেটরকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, বহুতল ভবনে এলপিজি ব্যবহার করতে পারে। তারা একটি এলাকা ধরে কাজ করতে পারে। পাইপলাইনে গ্যাস দিতে গেলে প্রচুর পরিমাণের চোরাইলাইন তৈরি হয়েছে। ভবিষ্যতে কোথায় কীভাবে গ্যাস দেবো, তার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।