অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ব্রিকসের দেশগুলোকে ট্রাম্পের হুমকি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিকাশোন্মুখে থাকা অর্থনীতির জোট ব্রিকসের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চাইলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘একটি নতুন ব্রিকস মুদ্রা তৈরি করা হবে না বা শক্তিশালী মার্কিন ডলারের জায়গায় অন্য কোনো মুদ্রাকে সমর্থন করা হবে না—এমন প্রতিশ্রুতি আমাদের প্রয়োজন। না হলে তারা ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে। বিস্ময়কর মার্কিন অর্থনীতিতে তাদের ব্যবসার আশা বন্ধ করা উচিত।’

প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্রিকসের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল, ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে যেকোনো আন্ত-রাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করা হয়। বিশ্বব্যাংক নিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মূল মুদ্রাও মার্কিন ডলার।

এই কারণে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের জন্য যেকোনো দেশকে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া অনেক সহজ হয়ে যায়। এসব নিষেধাজ্ঞায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইরান ও চীন।

ব্রিকসের প্রতিষ্ঠাতা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার। এ বছরের সম্মেলনে প্রথমবারের মতো নতুন সদস্য দেশ হিসেবে অংশ নেয় ইরান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।

এর আগে গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ক্ষমতা নিয়েই তিনি মেক্সিকো-কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করতে চান। সেইসঙ্গে চীন থেকে আমদানি হওয়া পণ্যেও অতিরিক্ত ১০ শতাংশ কর আরোপ করা হবে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।