শ্রম অধিদফতরের মহাপরিচালক মোঃ তারিকুলআলম জানিয়েছেন, সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তাদের সঠিক প্রতিপালনে পিতাদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।
আজ রবিবার (৩১শে মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত ‘শোভন কাজ’ বিষয়ক এক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। মোঃ তারিকুল আলম বলেন, এটি আমাদের দেশে নতুন একটি বিষয়। তবে কনসেপ্ট হিসেবে গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি সামগ্রিকভাবে জনপ্রসাশন মন্ত্রণালয় দেখবে।
তিনি আরও বলেন, খোলাখুলিভাবে যদি বলি এটাকে প্রথমে একটি মজার বিষয় হিসাবে মনে করা হতো, কিন্তু এখন আর মজার পর্যায়ে নেই। এখন এটি বাস্তবতা। বাংলাদেশের আইন অনুযায়ী নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও পিতাদের ক্ষেত্রে এ ধরনের কোনও নিয়ম নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।