অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

কৃষিবিদ ফিড স্পট মার্কেটে যাচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের (KFL) কোম্পানিটির  লভ্যাংশের রেকর্ড ডেটের জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিটি  আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিবে।এর মধ্যে ২ শতাংশ বোনাস শেয়ার এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারে শেয়ার হোল্ডাররা ১ টাকা পাবেন এবং ২ শতাংশ বোনাস শেয়ার পাবেন।

কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল  বুধবার (২৮শে ফেব্রুয়ারি ) স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে বৃহস্পতিবার,২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
আগামী রবিবার (৩ মার্চ) কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন (৩ মার্চ) কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৯১ টাকা, আগের বছর ইপিএস ছিল ১.০১ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪.৫৫ টাকা।যা আগের বছরে ছিল ১৪.৬৪ টাকা।

আগামী ২৮ শে মার্চ ২০২৪ ,  কোম্পানিটির  বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য কোম্পানিটি ধারাবাহিকতা বজায় রেখে লভ্যাংশ দিয়ে যাচ্ছে এর আগে কোম্পানিটি  ২০২২ সালে ও ২০২১ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল।

কৃষিবিদ ফিড লিমিটেড (KFL)দেশের শীর্ষস্থানীয় ফিড উৎপাদন শিল্প, বিভিন্ন ধরনের পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং গবাদি পশুর খাদ্য উৎপাদন করে।কৃষিবিদ ফিড তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ০১ জানুয়ারী,২০১২ সালে।কৃষিবিদ ফিড লিমিটেডের প্রধান কার্যকলাপ এবং ব্যবসার প্রকৃতি হল সমস্ত ধরণের পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং গবাদি পশুর খাদ্য তৈরি এবং বিক্রয়/বন্টন করা। এছাড়াও, কোম্পানিটি বাংলাদেশ এবং বিদেশে যে কোনও জায়গায় সমস্ত ধরণের এগ্রো ফিড তৈরি, বিতরণ, রপ্তানি এবং আমদানি করতে পারে।

কৃষিবিদ ফিড লিমিটেড (KFL) বাংলাদেশে ০৯ নভেম্বর ২০১০ তারিখে কোম্পানি আইন ১৯৯৪  এর অধীনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে ০৩ এপ্রিল, ২০১৭ সালে কোম্পানিটি  পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং ২০২১ সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে এস এম ই প্লাটফর্মের মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫  কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৫০ লাখ  টাকা। রিজার্ভে রয়েছে ২২ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ । এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩১.৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৪৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬২.৬৮  শতাংশ শেয়ার রয়েছে।

এস এম ই প্লাটফর্মের শেয়ার মূল মার্কেটে চলে আসার যোগ্যতার বেশিরভাগ নিয়ম ইতিমধ্যেই কোম্পানিটি সম্পন্ন করেছে ।ধারণা করা যাচ্ছে খুব শিগগিরই কোম্পানিটি মূল বাজারে তালিকাভুক্ত হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।