আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে জানুয়ারি মাসের টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ডাল, চাল ও তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, রমজানে নিত্যপণ্যের সঙ্গে ঢাকায় খেজুর ও সারাদেশে ছোলা বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
চিনি–পেঁয়াজ ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী রমজান পর্যন্ত দরকারি পণ্যের সংগ্রহ করেছে টিসিবি। তাই নিত্যপণ্যের কোনও সংকট হবে না। আরও বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
রাশিয়া বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী
তিনি আরও বলেন, ভয়ভীতি নয়; বাজার ব্যবস্থাপনায় জড়িত সবাইকে সঙ্গে নিয়ে সহজে ও সুলভে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি চালের বাজারেও ব্যবস্থাপনা দেখবো। সরবরাহ ব্যবস্থা যেন বাধাহীন হয়, সেই পদক্ষেপ নেয়া হবে। যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।