অর্থ লিপি

২৯ জুলাই ২০২৬ বুধবার ১৪ শ্রাবণ ১৪৩৩

পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (POWERGRID) অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়েছে। গতকাল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ ইরিডিমেবল, নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করেছে, যার মোট মূল্য ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৮ হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। এর মধ্যে সাধারণ শেয়ার ছিল ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং অগ্রাধিকারমূলক শেয়ার ছিল ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।

নতুন শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকায়। যার মধ্যে মোট অগ্রাধিকারমূলক শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ৯ হাজার ৯৯০ টাকায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।