অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে রবি আজিয়াটার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই  ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) ও (জানুয়ারি  ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

২৭ অক্টোবর ২০২৫, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৭ হাজার ৪০৭ কোটি টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৫৯৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২৫ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪০৩ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৫১১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৪৭৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি টাকা।

৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জুলাই  ২০২৫সেপ্টেম্বর ২০২৫) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৩৬ টাকা। গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ২৭ শতাংশ।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা মাসে (জানুয়ারি  ২০২৫  সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৭৭ টাকা। গত ৯ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ৫৫ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১২.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ১২.৫১ টাকা।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা গন মাধ্যম কর্মীদের বলেন, ‘তুলনামূলকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় রবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল তৃতীয় প্রান্তিকের ফলাফল থেকে ভালো ছিল। তাছাড়া দীর্ঘায়িত বর্ষাকাল গ্রাহকদের টেলিকম সেবা গ্রহণে খরচের ওপর প্রভাব ফেলেছে। তবে আমাদের ব্যয় ব্যবস্থাপনা কার্যক্রমে বেশ ভালো অগ্রগতি হয়েছে, যা আমাদের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট এবং ভবিষ্যতের গতিপথ নিয়েও আত্মবিশ্বাসী।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।